West Bengal Election 2021: নেতরায় এজেন্টকে 'বুথে বসতে বাধা', বুথের বাইরে ধর্নায় বসলেন ISF প্রার্থী
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 06 Apr 2021 08:28 AM (IST)

মগরাহাট পশ্চিম বিধানসভায় নেতরায় আইএসএফ (ISF) এজেন্টকে বুথে বসতে বাধা দেওয়ার অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। খবর পেয়ে ওই বুথে যান আইএসএফ প্রার্থী মইদুল ইসলাম। বুথের বাইরে ধর্নায় বসেছেন তিনি। এজেন্টকে বসানোর পর তিনি লাইনে দাঁড়ানো ভোটারদের নির্ভয়ে ভোট দিতে বলেন। মইদুল ইসলাম জানান, "এই এলাকা অত্যন্ত সন্ত্রস্ত এলাকা। আমাকে বেরিয়ে যেতে বলা হচ্ছে। এজেন্টকে বসতে দেওয়া হচ্ছে না। মমতা বন্দ্যোপাধ্যায় যদি ২ ঘণ্টা বুথে বসতে পারেন, আমি কেন পারব না।"