West Bengal Election 2021: ভোটপ্রচারে কী খেয়ে নিজেকে চাঙ্গা রাখছেন কাঞ্চন?
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 22 Mar 2021 12:18 PM (IST)

জনতা এক্সপ্রেসের সঞ্চালনা দিয়ে কেরিয়ার শুরু। এবার সেই কাঞ্চন মল্লিকই (Kanchan Mullick) জনতার দরবারে। তৃণমূলের প্রতীকে হুগলির উত্তরপাড়া (Uttarpara) বিধানসভা কেন্দ্র থেকে লড়ছেন টালিগঞ্জের এই অভিনেতা। আদ্যান্ত বাঙালি কাঞ্চন ভালোবাসেন আড্ডা মারতে। খেতে পছন্দ করেন পাঁঠার মাংস, ভাত। এই গরমে ভোট। সকাল থেকে শুরু করতে হচ্ছে প্রচার। তাই ব্রেকফাস্টে কাঞ্চনের পছন্দ হালকা খাবার।