West Bengal Election 2021: আগামীকাল রাজ্যের ভোটগণনা, কেন্দ্রগুলিতে শেষ মুহূর্তের প্রস্তুতি
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 01 May 2021 04:09 PM (IST)

আগামীকাল রাজ্যের ভোটগণনা। জেলায় জেলায় ভোটগণনা কেন্দ্রগুলিতে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। কোভিড বিধি মেনেই চলবে ভোটগনণা। কেন্দ্রগুলিতে থাকবে ত্রিস্তরীয় নিরাপত্তার ব্যবস্থা। রাজনৈতিক দলের জমায়েতেও নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। ভোটগণনা কেন্দ্রগুলিতে মোতায়েন করা হচ্ছে কেন্দ্রীয় বাহিনী ও পুলিশ বাহিনী।