West Bengal Election 2021: গরুর গাড়ির পর এবার সাইকেলে প্রচার চুঁচুড়ার BJP প্রার্থী লকেটের
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 05 Apr 2021 02:49 PM (IST)

সাইকেল চালিয়ে প্রচার করলেন চুঁচুড়ার বিজেপি (BJP) প্রার্থী লকেট চট্টোপাধ্যায় (Locket Chatterjee)। ব্যান্ডেলের কেওটা ত্রিকোণ পার্ক থেকে পিপুলপাতি মোড় পর্যন্ত সাইকেল চালিয়ে জনসংযোগ সারেন লকেট। এর আগে গরুর গাড়িতে চড়ে প্রচার করেন চুঁচুড়ার বিজেপি প্রার্থী।