West Bengal Election 2021: Locket Chatterjee-র গাড়ি ভাঙচুর, কাঠগড়ায় TMC
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 11 Apr 2021 08:24 AM (IST)

বিপুল সংখ্যায় কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করেও বদলাল না ছবিটা। চতুর্থ দফার ভোটেও বাদ গেল না হিংসা, প্রার্থীকে আক্রমণের মতো ঘটনা। চুঁচুড়ার সাহাগঞ্জে বিজেপি প্রার্থী লকেট চট্টোপাধ্যায়ের গাড়ি ভাঙচুর। অভিযোগের আঙুল তৃণমূলের দিকে। একদল তৃণমূল কর্মী বিজেপি প্রার্থীর গাড়ি ঘিরে ‘গো ব্যাক’ স্লোগান দিতে থাকে।