'প্রতিবাদ করলে গুলি চালানো BJP-র কাজ' আক্রমণ মমতার, সব মানুষই এরাজ্যে কষ্টে আছেন, পাল্টা মোদি

আজ পূর্বস্থলীতে নির্বাচনী জনসভা করেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। তিনি বলেন, ‘মানুষ প্রতিবাদ করলে গুলি চালিয়ে ঠাণ্ডা করে দেওয়াই হল বিজেপির (BJP) কাজ। বিজেপির ধর্ম হল ছদ্মবেশী ধর্ম। আমরা মানুষের ধর্মকে ভালবাসি। সব ধর্মই আমাদের কাছে সমান।’ অন্যদিকে গঙ্গারামপুরে বক্তব্য রাখলেন নরেন্দ্র মোদি (Narendra Modi)। তিনি বলেন, ‘সব ধর্মের মানুষই বাংলায় কষ্টে আছে। শিশুরা দূষিত জল খেয়ে অসুস্থ হয়ে যায়। কিন্তু মমতা রাজনৈতিক বিরোধীতার জন্য কেন্দ্রের পানীয় জলের প্রকল্পের সুবিধা বাংলার মানুষকে পেতে দিচ্ছেন না। মমতা রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থা নিয়ে বড় বড় কথা বলেন। কিন্তু এখানকার স্বাস্থ্য পরিষেবার দুরাবস্থা সবার জানা।’

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola