West Bengal Election 2021: ভোটের আগে TMC কর্মীদের গ্রেফতারি নিয়ে কমিশনকে তোপ মমতার, 'রুটিন বিষয়', বললেন জয়প্রকাশ
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 24 Apr 2021 04:10 PM (IST)

নির্বাচন কমিশনের বিরুদ্ধে এবার আরও সুর চড়ালেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। তিনি বলেন, 'ভোটের দিন যেন তৃণমূল কংগ্রেস (TMC) কর্মীরা কাজ করতে না পারে সেই জন্য ভোটের আগের দিন থেকে তৃণমূল কর্মীদের গ্রেফতারির নির্দেশ দেওয়া হয়েছে।' নির্বাচন শেষ হলে সুপ্রিম কোর্টে যাওয়ার হুঁশিয়ারিও দিয়েছেন তৃণমূল নেত্রী। পাল্টা বিজেপি নেতা জয়প্রকাশ মজুমদার বলেন, 'দুর্গাপুজো, ভোটের সময় সমাজের দুষ্কৃতীদের পুলিশ হেফাজতে নেয়। শান্তিপূর্ণ নির্বাচনের জন্য সব ব্যবস্থা নিচ্ছে নির্বাচন কমিশন। এগুলো রুটিন বিষয়, এই নিয়ে হাওয়া গরম করার প্রয়োজন নেই।'