West Bengal Election 2021: নির্বাচনের আগে ফের সিপিএম-কংগ্রেস-বিজেপির আঁতাঁতের অভিযোগে সরব Mamata Banerjee
ABP Ananda web desk | 11 Feb 2021 07:38 AM (IST)

বুধবার রায়গঞ্জ (Raiganj) ও মালদার (Malda) সভা থেকে ফের সিপিএম-কংগ্রেস-বিজেপির আঁতাঁতের অভিযোগে সরব হলেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। এই জন্যই মালদায় তৃণমূল (TMC) জিততে পারে না বলেও দাবি করেন তিনি। পাল্টা জবাব দিতে গিয়ে অধীর চৌধুরী (Adhir Chowdhury) দাবি করেন, এ রাজ্যে বিজেপিকে (BJP) এনেছে তৃণমূলই।