West Bengal Election 2021: ' কোনও লোকাল প্রার্থী পেল না' বাবুলকে কটাক্ষ মমতার, বললেন 'রোজভ্যালির একটি রোজ'
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 08 Apr 2021 08:46 AM (IST)

নাম না করে মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) নিশানায় এবার বিজেপি সাংসদ (BJP MP) তথা এবারের বিধানসভা ভোটে টালিগঞ্জ আসনে প্রার্থী বাবুল সুপ্রিয় (Babul Supriyo)। সোমবার চুঁচুড়ার সভা থেকে নাম করে বিজেপির দুই তারকা প্রার্থীকে আক্রমণ করেছিলেন তৃণমূল নেত্রী। এই প্রেক্ষাপটে বুধবার টালিগঞ্জের তৃণমূল প্রার্থী অরূপ বিশ্বাসের (Arup Biswas) সমর্থনে সভা করেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেখান থেকে নাম না করে বিজেপি প্রার্থীর দিকে কটাক্ষ ছুঁড়ে দেন তিনি।