Mamata Banerjee Rally: মোদির মুখে একটা এলপিজি সিলিন্ডার এঁকে দিন, দেখবেন দারুণ দেখাচ্ছে: মমতা
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 12 Apr 2021 05:17 PM (IST)

দমদমের জনসভায় ফের বিজেপিকে (BJP) আক্রমণ করেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। তিনি বলেন, 'বিজেপি বলেছিল ১৫ লক্ষ টাকা দেবে। নোটবন্দির হিসেব দেয়নি। রান্নার গ্যাসের দাম হাজার টাকা। নরেন্দ্র মোদির (Narendra Modi) মুখে একটা এলপিজি সিলিন্ডার এঁকে দিন, দেখবেন দারুণ দেখাচ্ছে। হাজার টাকায় গ্যাস, ইলেকশনে ক্যাশ। পাঁচ বছর ধরে জেসপ কোম্পানি চালানোর অনুমতি চেয়েছি, আজও দেয়নি।'