West Bengal Election 2021: লকেট তো সারদার গলার লকেট, আক্রমণ মমতা বন্দ্যোপাধ্যায়ের
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 05 Apr 2021 08:26 PM (IST)

সারদাকাণ্ডে এবার বিজেপি প্রার্থী লকেট চট্টোপাধ্যায় এবং বাবুল সুপ্রিয়কে আক্রমণ করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার চুঁচুঁড়ার সভা থেকে সরাসরি দু’জনের নাম করে সরব হন তিনি। তৃণমূলনেত্রীকে পাল্টা জবাব দিতে দেরি করেননি লকেট ও বাবুলও।