West Bengal Election 2021: 'গদ্দারদের মাঠের বাইরে পাঠাতে হবে', দক্ষিণ কাঁথির সভা থেকে অধিকারী পরিবারকে আক্রমণ Mamata Banerjee-র

আজ কাঁথি দক্ষিণে জনসভা করেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। সেখানে তিনি নাম না করে শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) পরিবারকে আক্রমণ করে বলেন, "যাঁরা পালিয়ে গেছে গদ্দারি করেছে, তাঁরা কে কত নিয়েছে জিজ্ঞেস করুন। নরেন্দ্র মোদি (Narendra Modi) ডাকাতদের সর্দার। বিজেপির সঙ্গে যারা যোগাযোগ রাখে তাদের সঙ্গে আমরা যোগাযোগ রাখি না। তারা গেল আর এল আমার কোনও যায় আসে না। একসময় অনেক সম্মান করতাম ও ভালবাসতাম। আজ সেই গদ্দার, মীরজাফর, বিশ্বাসঘাতকের দল বিজেপিকে হাত ধরে নিয়ে এসেছে। আর বলছে ২০১৪ সাল থেকে তাদের সম্পর্ক ছিল। তার মানে ঘরে ঢুকে সিঁদ কেটেছে। এদের থেকে বড় গদ্দার আর কেউ হতে পারে না।"

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola