West Bengal Election 2021: বহরমপুরের সভা থেকে বিবেক দুবেকে আক্রমণ মমতার
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 25 Apr 2021 07:32 PM (IST)

আজ মুর্শিদাবাদের বহরমপুরে সভা করছেন তৃণমূল নেত্রী তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্য়োপাধ্যায় (Mamata Banerjee)। তিনি বলেন, "আমরা আজ লড়াকু এক তৃণমূল কংগ্রেস সৈনিককে হারালাম। খড়দায় জিতবে কাজলই। দেশে অক্সিজেন নেই, উনি (Narendra Modi) মন কি বাত করছেন। বাংলার অক্সিজনে উত্তর প্রদেশে পাঠানো হচ্ছে। জগদ্দল, নৈহাটিতে বিজেপির (BJP) মদত করেছে। বিবেক দুবে একজন অবসরপ্রাপ্ত অফিসার। তিনি কন্ট্রোল করছেন যাঁরা বর্তমানে কর্মরত রয়েছেন তাঁদের। এটা অবৈধ কাজ এবং অসাংবিধানিক। নির্বাচন কমিশন বিজেপির আয়না হয়ে গেছে। বারবার বলা হচ্ছে একদফায় ভোট করতে। পরিকল্পনা করে আট দফায় ভোট হয়েছে। আমাদের পুলিশের ব্রেনটা গিয়েছে। নির্বাচন কমিশন যা বলছে করছে। ভোটের পর কিন্তু আমরাই থাকব।"