West Bengal Election 2021: নির্বাচন কমিশনের নিষেধাজ্ঞা, শীতলকুচি যাচ্ছেন না মমতা বন্দ্যোপাধ্যায়
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 11 Apr 2021 09:24 AM (IST)

কোচবিহারে ঢুকতে নির্বাচন কমিশনের নিষেধাজ্ঞা জারি হওয়ার পরিপ্রেক্ষিতে যাচ্ছেন না মমতা বন্দ্য়োপাধ্যায় (Mamata Banerjee)। গতকাল শীতলকুচিতে যাওয়ার কথা ঘোষণা করেছিলেন তৃণমূলনেত্রী। রাতে রাজনৈতিক নেতৃত্বকে কোচবিহারে ঢোকায় নিষেধাজ্ঞা জারি করে নির্বাচন কমিশন। এরপরেই না যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন মমতা।