West Bengal Election 2021: শীতলকুচিতে রাজবংশী সম্প্রদায়ের মৃত ব্যক্তির জন্য কোনও দুঃখ নেই মমতার: অমিত শাহ

ভোট প্রচারে ফের রাজ্যে স্বরাষ্ট্রমন্ত্রী তথা বিজেপি (BJP) নেতা অমিত শাহ (Amit Shah)। শান্তিপুরে রোড শো করেন তিনি। বিজেপি প্রার্থীদের হয়ে রোড শো করেন তিনি। তিনি বলেন, "শীতলকুচির ঘটনা অত্যন্ত দুঃখজনক। বাহিনীর রাইফেল লুঠের চেষ্টা করা হয়। আত্মরক্ষায় গুলি চালায় বাহিনী। মৃত্যু নিয়ে রাজনীতি করছেন মমতা। ভোটের লাইনে খুন হন তরুণ আনন্দ বর্মণ। কিন্তু তাঁর জন্য এক ফোঁটাও চোখের জল ফেলেননি। কারণ তিনি একজন রাজবংশী পরিবারের সদস্য তাই। এই ধরনের সংস্কৃতি বাংলার নয়। বাহিনীকে ঘেরাও করার উস্কানি দেন মমতা। মমতা উস্কানি দিলে এই ঘটনা ঘটত না।"

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola