WB Election 2021: স্বার্থের সঙ্গে সঙ্গে নিজেকে বদলে ফেলার উদাহরণ মমতা বন্দ্যোপাধ্যায়, কটাক্ষ অমিত শাহের

আজ মিন্টো পার্ক থেকে সাংবাদিক বৈঠক করে অমিত শাহ (Amit Shah) বলেন, "কীভাবে মানুষ বদলে যান, আমি ভাবতেই পারি না। এই মমতা বন্দ্যোপাধ্যায়ই বহিরাগতদের বিরুদ্ধে কথা বলে তিনবার সাংসদের কার্যকলাপ ব্যহত করেছিলেন আর এখন ইনিই ওদের হয়ে বলছেন। একসময় মমতা দিদি বলতেন এখানে ভোটে কারচুপি হচ্ছে, সিআরপিএফ পাঠান, সেই তিনিই আজ সিআরপিএফের বিরুদ্ধে সুর চড়িয়ে বলছেন যে ওরা কারচুপি করছে। কীভাবে নিজের স্বার্থ বদলানোর সঙ্গে সঙ্গে মানুষ বদলে যায়, মমতা বন্দ্যোপাধ্যায় তার অন্যতম উদাহরণ।"

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola