West Bengal Election 2021: আগে CPM মারত এখন বিজেপি BJP মারে : Mamata
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 18 Mar 2021 09:35 AM (IST)

পায়ের চোট নিয়ে ফের বিজেপির বিরুদ্ধে সরব হলেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। বুধবার গোপীবল্লভপুরের সভা থেকে তৃণমূল নেত্রী বলেন, আগে সিপিএম (CPM) মারত এখন বিজেপি (BJP) মারে। এনিয়ে পাল্টা আক্রমণ শাণিয়েছে বিজেপি-সিপিএম দুই দলই। ভোটের মুখে মুখ্যমন্ত্রীর পায়ে চোট নিয়ে উত্তাল হয়েছে রাজ্য রাজনীতি। বুধবার গোয়ালতোড়ের সভা থেকে ফের তা নিয়ে সরব হলেন মমতা বন্দ্যোপাধ্যায়। দু’দিন আগেই নন্দীগ্রামের ঘটনা প্রসঙ্গে নির্বাচন কমিশনের (Election Commission) রিপোর্টকে হাতিয়ার করে কটাক্ষ ছুড়ে দেন অমিত শাহ (Amit Shah)।