West Bengal Election 2021: 'বাংলা নিজের মেয়েকেই চায়', মমতা মনোনয়ন জমা দিতেই উঠল স্লোগান
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 10 Mar 2021 02:16 PM (IST)

মনোনয়ন পত্র জমা দিচ্ছেন নন্দীগ্রামের তৃণমূল প্রার্থী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। রোড শো করে মনোনয়ন জমা দিতে হলদিয়ায় পৌঁছান তৃণমূল নেত্রী। হলদিয়ায় মঞ্জুশ্রী মোড় থেকে এসডিও অফিস পর্যন্ত রোড শো করেন তিনি। এই মুহূর্তে মনোনয়ন পত্র জমা দিচ্ছেন তৃণমূল নেত্রী। সঙ্গে রয়েছেন সুব্রত বক্সী (Subrata Bakshi)। বাইরে উঠছে 'বাংলা নিজের মেয়েকেই চায়' এবং 'খেলা হবে' স্লোগান। উপস্থিত হয়েছেন অগণিত কর্মী-সমর্থক।