West Bengal Election 2021: নন্দীগ্রাম থেকে জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী মমতা, তৃণমূলনেত্রীর বিরুদ্ধে ভোটারদের প্রভাবিত করার অভিযোগ শুভেন্দুর
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 01 Apr 2021 11:14 PM (IST)

ঘণ্টাদুয়েকের মতো সময় আটকে থাকার পর বয়ালের বুথ থেকে বেরিয়ে এসে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) বলেন, 'নন্দীগ্রাম নিয়ে চিন্তিত নই, চিন্তিত গণতন্ত্র নিয়ে।' তিনি আরও বলেন, 'এখানে ভোটে চিটিংবাজি হয়েছে।' পাল্টা মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে ভোটারদের প্রভাবিত করার অভিযোগ এনেছেন শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। দ্বিতীয় দফার ভোটগ্রহণের দিন রাজ্যে এসে জনসভায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi) বলেন, ‘নন্দীগ্রামের ঘটনা প্রমাণ করে হার মেনে নিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়।’