West Bengal Election 2021: দিদি বাহিনীকে ঘেরাও করতে বলেন, দাঙ্গা করতে বলেন: শাহ
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 16 Apr 2021 06:06 PM (IST)

অনুপ্রবেশকারীদের জন্য দেশের যুব সমাজের রোজগারের ক্ষতি হচ্ছে, দাবি অমিত শাহের (Amit Shah)। তিনি বলেন, ‘২ মে বিজেপি (BJP) সরকার তৈরি হলে মানুষ তো দূর, সীমান্ত পেরিয়ে কোনও পাখিও অনুপ্রবেশ করতে পারবে না। দিদি কেন্দ্রীয় বাহিনীকে ঘেরাও করতে বলেন, দাঙ্গা করতে বলেন। কিন্তু আপনারা নির্ভয়ে ভোট দিতে যাবেন। মমতার (Mamata Banerjee) কোন গুণ্ডা আপনাদের কাছে যেতে পারবে না।’ অন্যদিকে শীতলকুচি (Sitalkuchi) কাণ্ড নিয়ে ফের বিজেপিকে আক্রমণ করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, ‘বিজেপি দাঙ্গাবাজ, মিথ্যাবাদী। ওরা মানুষকে গুলি করে মারে।’