West Bengal Election 2021: 'অনেক জায়গার EVM বিভ্রাট', ভোট দিয়ে অভিযোগ মানস ভুঁইয়ার
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 01 Apr 2021 11:27 AM (IST)

সবংয়ের তৃণমূল কংগ্রেস প্রার্থী মানস ভুঁইয়া (Manas Bhunia)। নিজের কেন্দ্রে ভোট দিলেন তিনি। তাঁর অভিযোগ, "৫-৬টি জায়গায় মেশিন খারাপ। কী মেশিন দিচ্ছে, জানি না। সুইচ টেপার পর ভিভিপ্যাট বেরোতে সময় লাগছে। বারবার মেশিন বদলেও ঠিক হচ্ছে না।" অন্যদিকে তাঁর অভিযোগ, "আমাদের ওপর আক্রমণ করা হচ্ছে। ওদের নিয়ন্ত্রণ করছে বিজেপি। গতরাতে বাইক বাহিনী বেরিয়েছিল। আমাদের নেতার মাথা ফাটিয়ে দেওয়া হয়।"