West Bengal Election 2021: বুথে বুথে পৌঁছচ্ছে মাস্ক-স্যানিটাইজার, থার্মাল গান পরীক্ষা করবেন আশাকর্মীরা

রাত পোহালেই রাজ্যে প্রথম দফার ভোট (Election)। মোট ৫টি জেলায় ভোট গ্রহণ হবে কাল। ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে ইভিএম (EVM) ডিস্ট্রিবিউশনের কাজ। তার জন্য বানানো হয়েছে কাউন্টার। সেই কাউন্টার থেকে পোলিং এজেন্টদের দেওয়া হচ্ছে ইভিএম। করোনা (Corona) আবহে সংক্রমণের আশঙ্কা রুখতে নেওয়া হচ্ছে ব্যবস্থা। পোলিং এজেন্টদের দেওয়া হচ্ছে থার্মাল গান। প্রতি বুথে ওই থার্মাল গান দিয়ে পরীক্ষা করা হবে ভোটারদের। বুথে উপস্থিত আশাকর্মীরা এই থার্মাল গান ব্যবহার করবেন। তাছাড়া, তাঁরা ভোটারদের স্যানিটাইজার ও মাস্ক দেবেন।

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola