West Bengal Election 2021: ময়ূরেশ্বরে বিজেপি নেতার বাড়ির কাছে বোমা, 'ফাঁসানোর চেষ্টা হলে ভয়ঙ্কর পরিস্থিতি হবে', হুমকি বিজেপির

ময়ূরেশ্বর (Mayureswar) বিধানসভার কুণ্ডলা গ্রামে বিজেপি (BJP) নেতার বাড়ির কাছে উদ্ধার ড্রাম-ভর্তি তাজা বোমা (Bombs)। বিজেপি বুথ সভাপতি অভিজিৎ বাগদির বাড়ির কাছে উদ্ধার করা হয় বোমাগুলি। বিজেপির তরফে বলা হয়েছে, ‘বাঁশ ঝাড়ের কাছে একটা বালতিতে কয়েকটা বোমা রাখা ছিল। বোমা রেখে মিথ্যা মামলায় ফাঁসানোর চেষ্টা করছে তৃণমূল কংগ্রেস (TMC)। বুথ সভাপতিকে চাপ দেওয়া বা ফাঁসানো হলে ভয়ঙ্কর পরিস্থিতি তৈরি হবে। আমরা সঠিক তদন্ত চাইছি’। তৃণমূলের তরফে বারবার হুমকি দেওয়া হয়েছে বলেও অভিযোগ উঠেছে। অন্যদিকে, তৃণমূলের বক্তব্য, তাঁরা এই ঘটনা ঘটাননি। সঠিক তদন্ত হলে সত্যিটা সামনে আসবে।

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola