WB Election 2021: 'দুয়ারে রেশন' প্রকল্প নিয়ে এবার সরাসরি একে অন্যকে আক্রমণ শানালেন মিঠুন ও মমতা

স্বাস্থ্যসাথী বনাম আয়ুষ্মান ভারত - মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) সঙ্গে মিঠুন চক্রবর্তীর (Mithun Chakraborty) ইস্যুভিত্তিক বাগযুদ্ধের সাক্ষী বেশ কয়েকবার হয়েছে বঙ্গবাসী। কিন্তু এবার সরাসরি আক্রমণ। মমতা বন্দ্যোপাধ্যায় তাঁর প্রতিটি সভা থেকে দুয়ারে রেশন প্রকল্পের ঢালাও প্রচার করছেন, প্রতিশ্রুতি দিচ্ছেন। আর ঠিক সেই সময় মুখ্যমন্ত্রীর এই 'ড্রিম প্রোজেক্ট' নিয়ে কটাক্ষ ছুঁড়ে দেন তৃণমূলের (TMC) প্রাক্তন সাংসদ তথা বর্তমানে বিজেপির (BJP) তারকা নেতা প্রচারক মিঠুন চক্রবর্তী।  

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola