West Bengal Election 2021: ভোটের আগের দিন নন্দীগ্রামে কড়া নিরাপত্তা, শুরু নাকা চেকিং, হচ্ছে ভিডিওগ্রাফি
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 31 Mar 2021 10:56 AM (IST)

রাত পোহালেই নন্দীগ্রামে (Nandigram) বিধানসভা নির্বাচন। ভোটের আগে নন্দীগ্রামের ক্ষুদিরাম মোড়ে চলছে নাকা চেকিং (Naka Checking)। বাইরে থেকে আসা গাড়ির তল্লাশিও। এই গোটা প্রক্রিয়ার ভিডিওগ্রাফি করা হচ্ছে। গাড়ি করে ক্রমাগত মাইকিং করা হচ্ছে। জানা যাচ্ছে, গতকাল সন্ধে সাড়ে ৬টা থেকে ১৪৪ ধারা জারি করা হয়েছে, ফলে জমায়েত এড়ানোর কথা বলা হচ্ছে। প্রসঙ্গত, মঙ্গলবার দিনভর উত্তপ্ত ছিল নন্দীগ্রাম।