West Bengal Election 2021: মমতার অভিযোগ পেয়েই তৎপর কমিশন, নন্দীগ্রাম-ভোট নিয়ে তদন্তে পুলিশ

গতকাল ভোটের সময় মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) নন্দীগ্রামের (Nandigram) বয়ালের (Bayal) ৭ নং বুথে আটকে থাকেন প্রায় ২ ঘণ্টা। সেখানে বসেই কমিশনকে (Election Commision) চিঠি লেখেন মমতা। চিঠিতে নন্দীগ্রামে কেন্দ্রীয় বাহিনীর (Central Force) পক্ষপাতিত্ব করে ভোট পরিচালনা করার অভিযোগ করেন তিনি। ভোট নিরপেক্ষ হচ্ছে না বলে দাবি করেছিলেন মমতা। সেই চিঠির ভিত্তিতে রাজ্য পুলিশকে তদন্তের নির্দেশ দেয় কমিশন। একটি অভিযোগ দায়ের করা হয় নন্দীগ্রাম থানায়। পূর্ব মেদিনীপুরের এসপি-কে জানানো হয় বিষয়টি। এরপর শুরু হয় তদন্ত। তদন্তের রিপোর্ট ইতিমধ্যেই জমা পড়েছে কমিশনের কাছে।

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola