West Bengal Election 2021: বাংলার মতো ভোট গুজরাতে হলে আমি গর্ব অনুভব করতাম, কোচবিহারে মোদি
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 06 Apr 2021 01:57 PM (IST)

আজ কোচবিহারে নরেন্দ্র মোদি (Narendra Modi) এবং কালচিনিতে নির্বাচনী জনসভায় যোগ দেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। কোচবিহারের (Cooch Behar) সভা থেকে মমতাকে কটাক্ষ করে নরেন্দ্র মোদি বলেন, ‘যখন আপনি ইভিএমকে খারাপ কথা বলেন, কমিশনকে খারাপ কথা বলেন, তখনই বোঝা যায়, আপনার খেলা শেষ। দিদি, আপনি একটি রাজ্যের মুখ্যমন্ত্রী, দু’টি দফার ভোট হয়ে গিয়েছে, আমিও গুজরাতের মুখ্যমন্ত্রী ছিলাম। বাংলাতে যেমন ভোট হয়েছে সেটা যদি আমার রাজ্যে হত, আমি গর্ব অনুভব করতাম। গত ১০ বছর আপনার তোলাবাজরা লুঠ করে গেছে আর আপনি শুধু বসে বসে দেখেছেন।’