West Bengal Election 2021: 'দিদিই ওপিনিয়ন পোল, দিদিই এক্সিট পোল', দ্বিতীয় দফা নির্বাচনের দিন প্রচারে এসে 'দিদি'-কে কটাক্ষ মোদির

'দিদিই ওপিনিয়ন পোল, দিদিই এক্সিট পোল, ওনার হাবভাবেই সব স্পষ্ট', জয়নগরের সভায় মমতা বন্দ্যোপাধ্যায়কে (Mamata Banerjee) কটাক্ষ করলেন প্রধানমন্ত্রী (Narendra Modi)। দাবি করলেন, ২০০-র বেশি আসন পাওয়াই নয়, প্রথম দফার পর মনে হচ্ছে আরও বেশি আসনে জিতবে বিজেপি (BJP)। পাল্টা তৃণমূল (TMC) নেত্রীর দাবি, প্রথম দু'দফার ল্যাপে জিতবে তাঁর দলই। নির্বাচনী উত্তেজনায় গোটা নন্দীগ্রাম (Nandigram) যখন ফুটছে, তখন দক্ষিণ ২৪ পরগনা ও হাওড়ার জোড়া সভা থেকে পরিচিত ভঙ্গিতে বিশেষ সম্বোধন করে মমতা বন্দ্যোপাধ্যায়কে বিঁধলেন নরেন্দ্র মোদি।  

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola