West Bengal Election 2021: 'দ্বিতীয় আসনে দাঁড়াবেন মমতা?', জল্পনা উস্কে দিলেন মোদি, সম্ভাবনা ওড়াল তৃণমূল
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 02 Apr 2021 09:45 AM (IST)

প্রথমে ভিকট্রি সাইন দেখালেন শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। কয়েক ঘণ্টার মধ্যেই জয়ের বিষয়ে আত্মবিশ্বাস ঝরে পড়ল মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) গলাতেও। শুভেন্দুর হয়ে ব্যাট ধরলেন নরেন্দ্র মোদি (Narendra Modi)। পাল্টা জবাব দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। এরই মধ্যে এক নতুন জল্পনা উস্কে দিলেন নরেন্দ্র মোদি। '' নন্দীগ্রামে হারের আঁচ পেয়ে এবার অন্য কোনও বিধানসভা কেন্দ্র থেকে মনোনয়ন জমা দেবেন না তো মমতা বন্দ্যোপাধ্যায়? '' যদিও তৃণমূল (TMC) এমন সম্ভাবনা উড়িয়ে দিয়েছে।