West Bengal Election 2021: বাড়ি বাড়ি ঘুরলেন নয়না, ট্রেনে লকেট, চতুর্থ দফার আগে তুঙ্গে প্রচার

চৌরঙ্গী বিধানসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী নয়না বন্দ্যোপাধ্যায় (Nayna Banerjee) প্রচার করলেন ৫০ নং ওয়ার্ডের ক্রিক রো এবং তার আশেপাশের এলাকায়। পায়ে হেঁটে বাড়ি বাড়ি প্রচার করেন তিনি। অন্যদিকে লোকাল ট্রেনে প্রচার করলেন চুঁচুড়ার বিজেপি প্রার্থী লকেট চট্টোপাধ্যায় (Locket Chatterjee)। আজ সকালে ব্যান্ডেল স্টেশনে টিকিট কেটে তিনি লোকাল ট্রেনে ওঠেন। ব্যান্ডেল থেকে চুঁচুড়া স্টেশন পর্যন্ত যান। ট্রেনে নিত্যযাত্রীদের সঙ্গে কথা বলেন তিনি। অন্যদিকে খড়দায় প্রচার করেন বিজেপি প্রার্থী শীলভদ্র দত্ত (Shilbhadra Dutta)। পায়ে হেঁটে প্রচার সারেন তিনি।

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola