West Bengal Election 2021: 'বুথে কোভিড বিধি নেই', ভোট দিয়ে বেরিয়ে জানালেন ভবানীপুরের তৃণমূল প্রার্থী
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 26 Apr 2021 08:19 AM (IST)

আজ সপ্তম দফার নির্বাচন। সকাল সকাল ভোট দিলেন ভবানীপুরের তৃণমূল প্রার্থী শোভনদেব চট্টোপাধ্যায় (Sovandeb Chatterjee)। বুথে কোভিড বিধি মানা হচ্ছে না বলে অভিযোগ করলেন তিনি। তিনি বলেন, "নির্বাচন কমিশনের কিছুই দেখতে পাচ্ছি না। নির্বাচন কমিশন বিজেপির জন্যই তৈরি হয়েছে। করোনা বাড়ছে না কমছে, তা নিয়ে কোনও মাথাব্যথা নেই নির্বাচন কমিশনের।"