West Bengal Election 2021: 'দিদির সন্ত্রাসে বিরক্ত বাংলার মানুষ', পুরুলিয়ায় আক্রমণ অমিত শাহের

আজ বাঘমুণ্ডিতে সভা করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah)। সেখান থেকে তিনি একাধিক ইস্যুতে রাজ্য সরকারের বিরুদ্ধে সরব হন। বলেন, "এই গরমে আপনাদের ভিড় দেখে বুঝতে পারছি আপনারাও দিদিকে সরাতে কতটা তৎপর।" অমিত শাহ যোগ করেন, "বিরসা-মুণ্ডার ভূমি এই পুরুলিয়া। পুরুলিয়ায় শুদ্ধ পানীয় জল পায় না সাধারণ মানুষ। মা-বোনেরা দূর থেকে জল বয়ে আনেন। বিজেপি ক্ষমতায় এলে শুদ্ধ পানীয় জলের ব্যবস্থা করবে। দিদির সন্ত্রাসে বিরক্ত মানুষ। বাংলায় বাড়ছে বেকারত্ব।"

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola