West Bengal Election 2021: লোকসভায় মানুষের আশীর্বাদ পেয়েছি, বিধানসভাতেও পাব, আশাবাদী লকেট

অভিনেত্রী থেকে নেত্রী, লকেট চট্টোপাধ্যায় (Locket) এবারের বিধানসভা নির্বাচনের প্রার্থী। বিজেপির (BJP) সাংসদ এবার ভোটের ময়দানে জোরকদমে প্রচার চালাচ্ছেন। চুঁচুড়ায় (Chinsurah) বিজেপির হয়ে লড়ছেন লকেট। প্রচারে বেরিয়ে লকেট বলেন, ‘লোকসভা ভোটে মানুষ আশীর্বাদ করেছিল। এবারে বিধানসভা নির্বাচনেও মানুষ স্বতঃস্ফূর্তভাবে সমর্থন করছে। চুঁচুড়ায় আমরা অনেক ভোটে জিতব।’ নৃত্যশিল্পী হয়ে কর্মজীবন শুরু করে অভিনয় জগতে প্রবেশ। এরপর তৃণমূল কংগ্রেসের (TMC) হাত ধরে রাজনীতিতে প্রবেশ। শিবির বদল করে বিজেপিতে। লোকসভা নির্বাচনে তৃণমূলের সাংসদ রত্না দে নাগকে হারিয়ে সাংসদ হন লকেট।

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola