West Bengal Election 2021: শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের আশীর্বাদ নিয়েই এগিয়ে চলেছে বিজেপি: নরেন্দ্র মোদি
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 10 Apr 2021 07:14 PM (IST)

শনিবার কৃষ্ণনগরে সভা করেন নরেন্দ্র মোদি (Narendra Modi)। তিনি বলেন, ‘বাংলায় আমাদের আস্থা, দর্শন ও আধ্যাত্মিকতা ছড়িয়ে রয়েছে। বাংলার শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের (Shyamaprasad Mukherjee) আশীর্বাদ নিয়েই বিজেপি (BJP) এগিয়ে চলেছে। বাংলার মানুষ বিজেপিকে বাংলার সেবা করার সুযোগ দিচ্ছে। এতো মানুষের ভিড় দেখে মানুষের মনে আমাদের জন্য থাকা ভালোবাসা অনুভব করতে পারছি। এবার বাংলায় আসল পরিবর্তনের মহাযজ্ঞ শুরু হয়েছে। তোলাবাজ, গুণ্ডা সরকারকে সঠিক শিক্ষা দেবে বাংলার মানুষ। ডবল ইঞ্জিন সরকার গড়ে বাংলার উন্নয়ন হবে। সোনার বাংলা গড়ে উঠবে।’