West Bengal Election 2021: সিন্ডিকেট, তোলাবাজি থেকে কাটমানি, তৃণমূলকে তীব্র আক্রমণ মোদির
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 21 Mar 2021 08:39 AM (IST)

একজন হুঙ্কার ছাড়লেন পশ্চিম মেদিনীপুর থেকে, আর একজন দাপিয়ে বেড়ালেন পূর্বের একের পর এক সভায়। দুই মেদিনীপুরের দুই শিবিরের প্রধান। মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) এবং নরেন্দ্র মোদির (Narendra Modi) আক্রমণের তাতে দিনভর তেতে রইল দুই জেলা। উত্তপ্ত বাগযুদ্ধে উঠে এল সিন্ডিকেড, তোলাবাজি, কাটমানি, দুর্নীতির মতো সব জ্বলন্ত সুর। একদিকে খড়গপুরের সভা থেকে মমতা বন্দ্যোপাধ্যাকে নিশানা করতে নরেন্দ্র মোদি হাতিয়ার করলেন সিন্ডিকেট দৌরাত্মের অভিযোগকে।