West Bengal Election 2021: বন্দ্যোপাধ্য়ায়ের পাল্টা মোদির 'অস্ত্র' এবার মুখোপাধ্যায়
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 21 Mar 2021 09:49 AM (IST)

বাঙালি বনাম বহিরাগত লড়াইয়ে নতুন মোড়? বন্দ্য়োপাধ্য়ায়ের পাল্টা বিজেপির (BJP) অস্ত্র মুখোপাধ্যায়? শনিবার হলদিয়ায় নরেন্দ্র মোদির (Narendra Modi) মন্তব্য উস্কে দিল এই জল্পনা। বিধানসভা ভোটের মুখে নরেন্দ্র মোদি, অমিত শাহরা বাংলা জয়ের লক্ষ্যে ঝাঁপিয়ে পড়েছেন। অন্যদিকে বিজেপিকে আটকাতে তাদের গায়ে বহিরাগত তকমা সেঁটে দিতে চাইছে তৃণমূল। এই প্রেক্ষাপটে শনিবার খড়গপুরের সভা থেকে নতুন কৌশল দিলেন নরেন্দ্র মোদি।