West Bengal Election 2021: 'TMC ক্ষমতায় না থাকলে প্রকল্প বন্ধের ভয় দেখাচ্ছেন মমতা', আক্রমণ Narendra Modi-র
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 06 Apr 2021 10:00 PM (IST)

"তৃণমূল ক্ষমতায় না থাকলে সব সামাজিক প্রকল্প বন্ধ হয়ে যাবে। এটা বলে ভয় দেখাচ্ছেন মমতা।" অভিযোগ প্রধানমন্ত্রীর। "বিজেপি ক্ষমতায় এলে কোনও প্রকল্প বন্ধ হবে না। বাড়বে অনুদানের পরিমাণ। থাকবে না কাটমানি-সিন্ডিকেট", আশ্বাস মোদির।