West Bengal Election 2021: 'ভোট ভাল করে মিটুক', টেঙ্গুয়ায় TMC-BJP সংঘর্ষস্থলে পৌঁছে বার্তা শুভেন্দুর
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 30 Mar 2021 04:48 PM (IST)

নন্দীগ্রামে টেঙ্গুয়া মোড়ে মুখোমুখি তৃণমূল-বিজেপি সংঘর্ষ। ঘটনাস্থলে রাজ্য পুলিশ, কেন্দ্রীয় বাহিনী। এলাকায় ছড়িয়ে পড়েছে উত্তেজনা। মমতার কনভয় যাওয়ার পরেই উত্তেজনা ছড়িয়ে পড়ে। ঘটনাস্থলে পৌঁছান বিজেপি নেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। তিনি বলেন, "ভোট ভাল করে মিটুক চাই। গরিব মানুষের রক্ত না ঝড়ুক।"