WB Election 2021: প্রার্থী ঘোষণার পরই কলকাতা থেকে জেলায় বিজেপি নেতা-কর্মীদের বিক্ষোভ
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 19 Mar 2021 10:11 PM (IST)

বৃহস্পতিবার ৮ দফার প্রার্থী ঘোষণার পরই ফের কলকাতা থেকে জেলায় আছড়ে পড়ল বিজেপি নেতা-কর্মীদের বিক্ষোভ। কোথাও উপড়ে ফেলা হল পার্টি অফিস, কোথাও আবার পার্টি অফিসে নিজেরাই তালা ঝোলালেন বিজেপি কর্মীরা।
প্রার্থী তালিকা নিয়ে ফের নজিরবিহীন অসন্তোষ। নিজের হাতেই বিজেপি কর্মীরা উপড়ে ফেললেন আস্ত একটা পার্টি অফিস। উত্তর ২৪ পরগনা, নদিয়া থেকে পূর্ব বর্ধমান... বিক্ষোভের ছবিটা মোটের ওপর একই।