West Bengal Election 2021: প্রাতঃভ্রমণে প্রচার, কর্মীদের সঙ্গে নিয়ে ব্যায়ামও সারলেন রাহুল সিনহা
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 07 Apr 2021 12:17 PM (IST)

সকাল থেকে জায়গায় প্রচারে (Campaign) বেরিয়েছেন প্রার্থীরা। উত্তর ২৪ পরগনার হাবড়ায় (Habra) প্রচারে বেরিয়েছেন বিজেপি (BJP) প্রার্থী রাহুল সিনহা (Rahul Sinha)। হাবড়ার ৮ নং কেন্দ্রে প্রচার করছেন তিনি। প্রচারের শুরুতে প্রাতঃভ্রমণে বেরিয়ে দলীয় কর্মীদের নিয়ে শরীরচর্চাও করেন তিনি। অন্যদিকে মালদার (Malda) ইংরেজবাজার কেন্দ্রে তৃণমূল কংগ্রেস (TMC) প্রার্থী কৃষ্ণেন্দুনারায়ণ চৌধুরী (Krishnendu Narayan Chowdhury)। তিনিও দলীয় কর্মীদের নিয়ে প্রচার করেন।