West Bengal Election 2021: মনে হচ্ছে ব্যারাকপুর থেকে জিতে গিয়েছি, দাবি রাজের, রাজনীতিতে এলে দিদির দলে, জানালেন শুভশ্রী
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 31 Mar 2021 04:42 PM (IST)

মনোনয়ন জমা দিতে যাওয়ার আগে স্ত্রী শুভশ্রীকে নিয়ে খড়দার শ্যাম মন্দিরে পুজো দিলেন ব্যারাকপুরের তৃণমূল প্রার্থী পরিচালক রাজ চক্রবর্তী। রাজের মনোনয়ন জমায় সঙ্গী শুভশ্রী। মনে হচ্ছিল চ্যালেঞ্জ, এখন মনে হচ্ছে ব্যারাকপুর থেকে জিতে গিয়েছি, দাবি রাজের। রাজনীতিতে এলে দিদির দলে, জানালেন শুভশ্রী। তারকা দম্পতির সঙ্গে কথা বলেছেন এবিপি আনন্দর প্রতিনিধি কৃষ্ণেন্দু অধিকারী।