West Bengal Election 2021: লাথি-কিল-চড় মারা হয়েছে অভিযোগ কল্যাণ চৌবের, মানুষের ভোটদানের উৎসব সহ্য করতে পারছেন না পাল্টা সাধন পাণ্ডের
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 29 Apr 2021 02:55 PM (IST)

মানিকতলার বিজেপি প্রার্থী কল্যাণ চৌবে এবং তৃণমূল (TMC) প্রার্থী সাধন পাণ্ডে একে অপরের বিরুদ্ধে অভিযোগ তুলেছেন। কল্যাণ চৌবে বলেন, "৪০-৪৫ জনকে দাঁড় করিয়ে রেখেছে। কাউকে ভোট দিতে দিচ্ছে না। পুলিশ মধ্যস্থতা করার চেষ্টা করছে। পুলিশের জামা ছিঁড়ে দেওয়া হয়েছে। তৃণমূল প্রার্থী বলেন, "কোনও গন্ডগোল হয়নি। ভোট হল উৎসব। মানুষ ভোট দিচ্ছে তা উনি সহ্য করতে পারছেন না।" অন্যদিকে, মানিকতলা বিধানসভা নারকেলডাঙা মেন রোডে ভোটারদের উপর লাঠিচার্জের অভিযোগ উঠল কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে। জওয়ানদের লাঠির আঘাতে এক মহিলা চোট পান বলে অভিযোগ উঠেছে। ঘটনাস্থলে মানিকতলা বিধানসভার তৃণমূল প্রার্থী সাধন পাণ্ডে।