West Bengal Election 2021: বাগুইআটিতে শমীক ভট্টাচার্য, হাওড়ায় অরূপ রায়, সকাল থেকেই জোর কদমে ভোট প্রচার
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 08 Apr 2021 11:22 AM (IST)

আজ সকাল সকাল দমদমে প্রচার চালাচ্ছেন রাজারহাট গোপালপুর কেন্দ্রের বিজেপি প্রার্থী শমীক ভট্টাচার্য (Samik Bhattacharya)। বাগুইআটি (Baguiati) অঞ্চলে পায়ে হেঁটে প্রচার চালান তিনি। যান মানুষের দরজায় দরজায়। অন্যদিকে হাওড়ায় প্রচার চালাচ্ছেন তৃণমূল প্রার্থী অরূপ রায় (Arup Roy)। তিনিও পায়ে হেঁটেই প্রচার চালাচ্ছেন।