West Bengal Election 2021: বেসুরো বিশ্বজিৎ, 'পিছনে তৃণমূলের মদত?' প্রশ্ন শান্তনু ঠাকুরের
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 13 Feb 2021 11:22 AM (IST)

এবার বেসুরো বনগাঁ উত্তরের বিধায়ক ও বিজেপি (BJP) নেতা বিশ্বজিৎ দাস (Biswasjit Das)। প্রকাশ্যে সাংসদ শান্তনু ঠাকুরের বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন তিনি। 'মতুয়াদের ব্যবহার করে রাজনীতি করছেন, শান্তনু এখন ব্ল্যাকমেল করছেন' বলেন বিশ্বজিৎ। তৃণমূলের মদতেই কি আক্রমণাত্মক হয়ে উঠলেন বিশ্বজিৎ, প্রশ্ন তুললেন শান্তনু। তিনি বলেন, 'ওঁকে উসকানি দেওয়া হচ্ছে।'