West Bengal Election 2021: ভোটের মুখে নানুরে মিলল ড্রামভর্তি বোমা
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 24 Mar 2021 12:24 PM (IST)

বীরভূমের (Birbhum) নানুরে (Nanur) উদ্ধার তাজা বোমা (Bomb)। বুধবার সকালে এলাকার বেজরা গ্রাম থেকে উদ্ধার হল বেশ কিছু তাজা বোমা। এলাকায় একটি ঝোপের মধ্যে একটি ড্রামে ২০টি বোমা উদ্ধার হয়। স্থানীয়রা প্রথমে বোমা লক্ষ্য করে পুলিশে খবর দেয়। পুলিশ গিয়ে এলাকা ঘিরে রাখে। পরে বম্ব স্কোয়াড গিয়ে বোমাগুলি উদ্ধার করে। কে বা কারা এই বোমাগুলি সেখানে রেখেছিল তা এখনো জানা যায়নি। তদন্ত শুরু করেছে পুলিশ। প্রথম দফা নির্বাচনের ঠিক আগেই এই বোমা উদ্ধার ঘিরে উত্তেজনা ছড়িয়েছে এলাকায়।