West Bengal Election 2021: 'শিল্পকে বাঁচাতে কী পদক্ষেপ রাজ্যের?', মমতার অভিযোগের পাল্টা শমীক

"জেসপ, ডানলপের কথা বলেছিলাম কেন্দ্রকে। প্রয়োজনে রাজ্য কারখানা অধিগ্রহণ করবে। কেন্দ্র কানেও শোনে না, চোখেও দেখে না', চুঁচুড়ার সভা থেকে কটাক্ষ মমতার (Mamata Banerjee)। এপ্রসঙ্গে বিজেপি নেতা শমীক ভট্টাচার্য (Shamik Bhattacharya) বলেন, "ডানলপ অধিগ্রহণে বাধা কোথায়? মূল শিল্পকে বাঁচানোর জন্য রাজ্য সরকার কী পদক্ষেপ করেছে? ডানলপের শ্রমিকদের পাশে দাঁড়াতে কেন্দ্র যদি বাধা দিয়ে থাকে, এতদিন কেন বলা হয়নি? কেন দিল্লিতে যাওয়া হয়নি? কেউই শিল্পবিরোধী নয়। নির্বাচনের আগে ভোটের রাজনীতি করছে তৃণমূল।"

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola