West Bengal Election 2021: বিজেপির অস্বস্তি বাড়িয়ে প্রার্থী হতে আপত্তি শিখা মিত্রের
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 18 Mar 2021 11:07 PM (IST)

বিজেপির অস্বস্তি বাড়িয়ে প্রার্থী হতে আপত্তি শিখা মিত্রের (Sikha Mitra)। যদিও এই প্রসঙ্গে ক্ষোভ প্রকাশ করে শিখা মিত্র জানিয়েছেন, 'আমি প্রার্থী হতে চাই না, আগেই জানিয়ে দিয়েছিলাম। কেন এভাবে আমার নাম ঘোষণা করা হল জানি না। আমাকে না জানিয়ে নাম ঘোষণা করা হয়েছে। এটা অন্যায়। আমি কখনই বিজেপির হয়ে নির্বাচন লড়ব না।'