West Bengal Election 2021: আজ পদ্ম শিবিরে যোগ Sisir Adhikari-র?
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 21 Mar 2021 08:06 AM (IST)

পদ্ম শিবিরে নাম লেখাতে চলেছেন শান্তিকুঞ্জের প্রবীণতম সদস্য। শুভেন্দু (Suvendu Adhikari), সৌমেন্দুর পর এবার বিজেপিতে যোগ দিচ্ছেন শিশির অধিকারী (Sisir Adhikari)। শনিবার এই খবর জানিয়ে সেজ ছেলে দিব্যেন্দু জানান এগরায় অমিত শাহের (Amit Shah) সভায় বিজেপিতে যোগ দিচ্ছেন শান্তিকুঞ্জের গৃহকর্তা অর্থাৎ কাঁথির তৃণমূল (TMC) শিশির অধিকারী (Sisir Adhikari)।