West Bengal Election 2021: 'বাড়ির মেয়ে কখনও বাড়ির লোকের সঙ্গে খেলা করে?' মুখ্যমন্ত্রীকে আক্রমণ Smriri Irani-র
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 22 Mar 2021 08:00 PM (IST)

খেলা হবে স্লোগান নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করলেন বিজেপি নেত্রী তথা মন্ত্রী স্মৃতি ইরানি (Smriti Irani)। মুখ্যমন্ত্রীকে আক্রমণ করে তিনি বলেন, "দিদি বলছেন খেলা হবে। বাড়ির মেয়ে কখনও বাড়ির লোকের সঙ্গে খেলা করে? করে না। দিদিকে জিজ্ঞাসা করা উচিৎ তিনি কী খেলা করবেন। তিনিও খেলাই করেছেন বাংলার মানুষের সঙ্গে। মহিলাদের সম্মানের সঙ্গে খেলা করেছেন। গরিব মানুষের ভবিষ্যতের সঙ্গে খেলা করেছেন। এখন বাংলার মানুষ ঠিক করে নিয়েছেন দিদি হঠাও, বাংলা বাঁচাও আর বিজেপি লাও।"