West Bengal Election 2021: 'দিদির খেলা শেষ করবে নন্দীগ্রাম', অশোকনগরে BJP-র সভায় হুঙ্কার Smriti Irani-র
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 14 Apr 2021 07:26 PM (IST)

আজ অশোকনগরে জনসভা করেন বিজেপি নেত্রী তথা কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানি। সেখানে তিনি বলেন, "দিদির খেলা শেষ করবে নন্দীগ্রাম। পুরো বাংলার মানুষ নিশ্চিত করেছে যে তারা একটাও ভোট তৃণমূলকে (TMC) দেবেন না। দশ বছর তৃণমূল মা, মাটি, মানুষের কথা বলে মাকে অপমানিত করেছে। মাটিকে রক্ত দিয়ে লাল করেছে। আর মানুষের থেকে কাটমানি নিয়েছে। তাই বাংলার মানুষ এখন নিশ্চিত করেছে তৃণমূল যাচ্ছে ও বিজেপি আসছে।"